চীন সফরে ১৩ সমঝোতা স্মারক,তিস্তা,বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় নতুন আশার বার্তা।
তারেক রহমানের চীন সফর,১৩ সমঝোতা স্মারক,তিস্তা ও বিনিয়োগে নতুন সম্ভাবনা
চীন সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ১৩টি সমঝোতা স্মারক,বিনিয়োগ,তিস্তা প্রকল্প,কৃষিপণ্য রপ্তানি ও প্রযুক্তি সহযোগিতায় নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক,দুটি চুক্তি,একটি যৌথ কর্মপরিকল্পনা এবং একটি প্রটোকল স্বাক্ষরিত হয়েছে।
এসব চুক্তির আওতায় বিনিয়োগ,স্বাস্থ্য,শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন,কারিগরি শিক্ষা,কৃষিপণ্য রপ্তানি,সবুজ উন্নয়ন, ম্যান্ডারিন ভাষা শিক্ষা,গণমাধ্যম সহযোগিতা এবং অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
যৌথ বিবৃতিতে দুই দেশ সম্পর্ককে আরও গভীর কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্বে উন্নীত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। পাশাপাশি বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (BRI), ডিজিটাল অর্থনীতি,কৃত্রিম বুদ্ধিমত্তা,শিল্পায়ন ও উচ্চপ্রযুক্তি খাতে সহযোগিতা সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সফরে তিস্তা নদীর পানি ব্যবস্থাপনা,নদী খনন, বন্যা নিয়ন্ত্রণ ও সেচ ব্যবস্থায় চীনের সহযোগিতার বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে। তবে প্রকল্প বাস্তবায়ন ও অর্থায়ন নিয়ে এখনো চূড়ান্ত চুক্তি হয়নি।
এছাড়া "ইনভেস্ট বাংলাদেশ" সম্মেলনে চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশের বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানানো হয়। বিশ্লেষকদের মতে, ঘোষিত উদ্যোগগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশের বিনিয়োগ, রপ্তানি ও অবকাঠামো উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়তে পারে।