নারায়ণগঞ্জ প্রতিনিধি:মোঃ হ্যাপি।
নারায়ণগঞ্জের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান আরবান স্কুলের বেদখল হওয়া জমি উদ্ধারে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন উই আর ভলেন্টিয়ার নারায়ণগঞ্জের প্রতিষ্ঠাতা আহমেদুর রহমান তনু।
সোমবার (২২ জুন) বিদ্যালয় পরিদর্শনকালে তিনি স্কুলটির অবকাঠামোগত সংকট ও জমি দখলের বিষয়টি তুলে ধরে প্রশাসনের জরুরি পদক্ষেপের আহ্বান জানান।
তিনি বলেন,আরবান স্কুলের কিছু জায়গা বেদখল হয়ে আছে। শিক্ষাপ্রতিষ্ঠানের স্বার্থে এবং সুবিধাবঞ্চিত শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় জেলা প্রশাসক মহোদয়ের হস্তক্ষেপ প্রয়োজন। আমরা আশা করি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
তনু আরও বলেন,পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে নেওয়াই সমাজের দায়িত্ব। সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার অধিকার রক্ষায় সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘদিন ধরে নানা প্রতিকূলতার মধ্যেও শতাধিক শিশুর শিক্ষার আলো জ্বালিয়ে রাখার চেষ্টা করছে প্রতিষ্ঠানটি। বেদখল জমি উদ্ধার হলে বিদ্যালয়ের কার্যক্রম আরও সম্প্রসারণ করা সম্ভব হবে।