স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৫ জুন) পরিচালিত এ অভিযানে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে আটক করা হয়।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁও থানার ওসি গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়।
অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন সনমান্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেলোয়ার হোসেন মেম্বার (৫৫) এবং নোয়াগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম টিটু (৩৪)।
পুলিশের দাবি,তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে দায়ের হওয়া সন্ত্রাস বিরোধী আইনের মামলার আসামি। অভিযান শেষে তাদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
সোনারগাঁও থানা পুলিশ জানিয়েছে, lঅপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় ভবিষ্যতেও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হবে।