নারায়ণগঞ্জ,২১ মে ২০২৬:মোঃ হোসেন হ্যাপি।
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে খুন,ডাকাতি, মাদক এবং নারী ও শিশু অপহরণসহ একাধিক মামলার আসামি ৪ জন দুর্ধর্ষ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার-এর তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই মোঃ ইকরাম উজ্জামান।
সোনারগাঁও থানা পুলিশ এর একটি চৌকস আভিযানিক দল ১৯ মে ২০২৬ তারিখে সোনারগাঁও থানাধীন পিরোজপুর ও মোগড়াপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এই গ্রেফতার অভিযান সম্পন্ন করে।
গ্রেফতারকৃত আসামিদের পরিচয়
মোঃ রুবেল (৩২),পিতা:-মোঃ হানিফা,সাং:-রতনপুর, ইউপি:-পিরোজপুর,থানা:-সোনারগাঁও; মোঃ উজ্জ্বল (৩৫), পিতা:-মৃত আফসার, সাং: হাবিবপুর, ইউপি:-মোগড়াপাড়া, থানা: সোনারগাঁও।আল আমিন (৩২), পিতা:-আক্কুল আলী,সাং:-পিরোজপুর,থানা:-সোনারগাঁও; ইলিয়াছ বাবু (২৬), পিতা: আক্তার হোসেন,সাং: পিরোজপুর, থানা: সোনারগাঁও, জেলা:-নারায়ণগঞ্জ।
পুলিশ সূত্রে,জানা যায়,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক গুরুতর মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে খুন,ডাকাতি, মাদক ও অপহরণের মতো অপরাধের অভিযোগ রয়েছে।
পুলিশের বক্তব্য,সোনারগাঁও থানা পুলিশ জানিয়েছে,এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।