নিজস্ব প্রতিবেদক:
রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)-এর নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য,আব্দুল্লাহ আল আমিন।
তিনি বর্তমানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম সদস্য সচিব ও সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। একইসঙ্গে বিদায়ী কমিটির নেতৃবৃন্দের অবদানের স্বীকৃতিস্বরূপ সংবর্ধনা প্রদান করা হয়।
বক্তারা বলেন,নির্বাচন ও গণতন্ত্র বিষয়ে সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং দায়িত্বশীল সাংবাদিকতা বিকাশে আরএফইডি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও সংগঠনটি গণতান্ত্রিক মূল্যবোধ ও তথ্যভিত্তিক সাংবাদিকতা প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমকর্মী,সংগঠনের সদস্য ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।