নিজস্ব প্রতিবেদক:
ফতুল্লায় দীর্ঘদিনের ত্রাসের অবসান,একাধিক হত্যা ও অপহরণ মামলার আসামি।
নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা এলাকায় আলোচিত ‘মাদক সম্রাট’হিসেবে পরিচিত মো.রাজ্জাক (৪৫) ও তার ছেলে মো.ওয়াসিম (২৩)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের দেওয়া তথ্যে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে ৫৩ রাউন্ড তাজা গুলি।
বুধবার বন্দর থানার কুশিয়ারায় বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ফতুল্লার ইসদাইর বায়ান্ন বাড়ি এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় গুলিগুলো উদ্ধার করা হয়।
[video width="848" height="478" mp4="https://businessprotidin24.com/wp-content/uploads/2026/04/VID-20260402-WA0113.mp4"][/video]
পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার এসআই কাজী শামীম,এএসআই রফিকুল ইসলাম (পিপিএম) ও নন্দন সরকারের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃত রাজ্জাকের বিরুদ্ধে হত্যা,গুম,অপহরণ,অস্ত্র ও চাঁদাবাজিসহ মোট ১২টি মামলা রয়েছে। তার ছেলে ওয়াসিমের বিরুদ্ধেও অন্তত ৭টি গুরুতর মামলা রয়েছে।
পুলিশের দাবি,তারা দীর্ঘদিন ধরে ফতুল্লা ও আশপাশ এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল।