স্টাফ রিপোর্টারঃপ্রায় ৫৮০ কোটি টাকায় চুক্তি—নিয়ন্ত্রক অনুমোদন পেলেই সম্পন্ন হবে অধিগ্রহণ
বাংলাদেশে তাদের কার্যক্রম বিক্রির প্রস্তাব অনুমোদন করেছে পাকিস্তানের শীর্ষ বাণিজ্যিক,ব্যাংক আলফালাহ্ লিমিটেড, প্রতিষ্ঠানটির শেয়ারহোল্ডাররা ঢাকার,ব্যাংক এশিয়া লিমিটেড এর কাছে প্রায় ৪ কোটি ৭৫ লাখ মার্কিন ডলার (প্রায় ৫৮০ কোটি টাকা) মূল্যে এই কার্যক্রম হস্তান্তরের সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন।
ব্যাংক এশিয়ার একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, অধিগ্রহণ প্রক্রিয়ার অংশ হিসেবে ইতোমধ্যে ব্যাংক আলফালাহর বাংলাদেশ কার্যক্রমের অভ্যন্তরীণ নিরীক্ষা (ডিউ ডিলিজেন্স) সম্পন্ন হয়েছে। কয়েক মাস আগে শুরু হওয়া এই প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পাকিস্তানের পুঁজিবাজারে জমা দেওয়া তথ্য অনুযায়ী, ব্যাংক আলফালাহ তাদের ৭৮তম বার্ষিক সাধারণ সভায়, এজিএম, এ সিদ্ধান্ত অনুমোদন করেছে। সভার কার্যবিবরণী,পাকিস্তান স্টক এক্সচেঞ্জ,এ দাখিল করা হয়েছে। শেয়ারহোল্ডারদের অনুমোদিত প্রস্তাবে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশে ব্যাংকটির কার্যক্রম ব্যাংক এশিয়ার কাছে হস্তান্তরের অনুমতি দেওয়া হয়েছে। নির্ধারিত ভিত্তিমূল্য প্রায় ৫৮০ কোটি টাকা হলেও চূড়ান্ত বিক্রয়মূল্য প্রযোজ্য আইন ও বিধি অনুযায়ী সমন্বয় হতে পারে।
তবে পুরো অধিগ্রহণ প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার জন্য স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তান, এবংবাংলাদেশ ব্যাংক, এর অনুমোদন প্রয়োজন হবে।
১৯৯৯ সালে প্রতিষ্ঠিত ব্যাংক এশিয়া অতীতে একাধিক বিদেশি ব্যাংকের বাংলাদেশি কার্যক্রম অধিগ্রহণের মাধ্যমে নিজেদের ব্যবসা সম্প্রসারণ করেছে। এর মধ্যে রয়েছে , ব্যাঙ্ক অফ নভা এসকর্টিয়া,এবংমুসলিম কমার্শিয়াল ব্যাংক, এর স্থানীয় কার্যক্রম।অন্যদিকে, ব্যাংক আলফালাহ পাকিস্তানের অন্যতম বড় বাণিজ্যিক ব্যাংক, যার এক হাজারের বেশি শাখা রয়েছে ২০০টিরও বেশি শহরে। এছাড়া আফগানিস্তান, বাংলাদেশ, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে তাদের কার্যক্রম বিস্তৃত।
চলতি বছরের শুরুতে প্রতিষ্ঠানটি আফগানিস্তান থেকেও বিনিয়োগ প্রত্যাহারের উদ্যোগ নেয়, যা তাদের আন্তর্জাতিক কার্যক্রম পুনর্গঠনের অংশ হিসেবে দেখা হচ্ছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই অধিগ্রহণ সম্পন্ন হলে বাংলাদেশের ব্যাংকিং খাতে প্রতিযোগিতা আরও বাড়বে এবংব্যাংক এশিয়া লিমিটেডএর বাজার অবস্থান আরও শক্তিশালী হবে। একইসঙ্গে এটি বিদেশি ব্যাংকের স্থানীয় কার্যক্রম অধিগ্রহণে নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারে।