যুক্তরাষ্ট্রজুড়ে শনিবার তিন হাজার ১০০টিরও বেশি ‘নো কিংস’বিক্ষোভের পরিকল্পনা করা হয়েছে।
প্রেসিডেন্ট -ডোনাল্ড ট্রাম্প,এর নীতি, জীবনযাত্রার উচ্চ ব্যয় এবং
ইরানএর সঙ্গে সম্ভাব্য যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আলাবামা থেকে
ওয়াইওমিং পর্যন্ত বিভিন্ন স্থানে এসব কর্মসূচি আয়োজন করা হয়েছে। আয়োজকদের আশা,এতে লাখ লাখ মানুষ অংশ নেবেন।
মার্কিন সংবাদমাধ্য, সিএনএন, জানিয়েছে, গত বছর অনুষ্ঠিত দুটি ‘নো কিংস’বিক্ষোভে রিপাবলিকান ও ডেমোক্র্যাট,উভয় দলের রাজ্যের লাখ লাখ মানুষ মূলত শান্তিপূর্ণভাবে অংশ নিয়েছিলেন।
এরপর থেকে বেশ কয়েকটি বড় শহরে ট্রাম্প প্রশাসনের দেশব্যাপী অভিবাসন আইন প্রয়োগের
অভিযান শুরু হয়ে শেষ হয়েছে। বর্তমানে যুদ্ধ পরিস্থিতির প্রভাবে যুক্তরাষ্ট্রে গ্যাসের
দাম বেড়েছে এবং অর্থনৈতিক চাপ নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে।
আয়োজকদের মতে, শনিবারের বিক্ষোভে অংশ নিতে যারা নিবন্ধন করেছেন,তাদের প্রায় দুই-তৃতীয়াংশই বড় শহরের বাইরে বসবাস করেন। জুন মাসে অনুষ্ঠিত প্রথম,‘নো কিংস’ কর্মসূচির তুলনায় এটি একটি উল্লেখযোগ্য বৃদ্ধি।আমি যখন প্রথম ‘নো কিংস’ র্যালিতে দাঁড়িয়েছিলাম, তখন আমরা দেশের ভেতরে গণতন্ত্র
রক্ষার জন্য এবং আমেরিকার রাস্তায় মোতায়েন করা ফেডারেল এজেন্ট ও সেনাদের বিরুদ্ধে
প্রতিবাদ করছিলাম। আজও আমরা একই লড়াই লড়ছি, তবে সেই সংকট এখন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। নাভিদ শাহ, মার্কিন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য এবংকমন ডিফেন্স,এর রাজনৈতিক পরিচালক।