একুশের ছড়া
তৌহিদুল ইসলাম কনক।
বুকের তাজা রক্ত ঢেলে
বর্ণমালা পাই,
তাই একুশে ফেব্রুয়ারি
অন্য ভাষায় নাই।
৫২ তে ফিরে পেলাম
আমার বাংলা ভাষা,
এই ভাষাতে গর্ব করি
বাংলায় ভালোবাসা।
বিশ্বজুড়ে পালন করে
যখন ফেব্রুয়ারি
ভাষা শহীদ তখন কি আর
আমরা ভুলতে পারি?
রফিক শফিক বরকতেরা
অমর হয়ে থাকবে,
বাঙালিরা ইতিহাসের
পাতায় ধরে রাখবে।
সংগৃহীত।