মোঃ মাসুদ রানা:-সিরাজগঞ্জ প্রতিনিধি।
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল,সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০১ ডিসেম্বর ২০২৫) বাদ আছর সিরাজগঞ্জ জেলা বিএনপির ইবি রোডস্থ কার্যালয়ে আয়োজন করা হয় এ দোয়া মাহফিলের।
সভায় সভাপতিত্ব করেন,ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা মোঃ আব্দুর রাজ্জাক। পরিচালনা করেন জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা মোঃ নুরনবী হোসাইনী।
দোয়া মাহফিলে বক্তব্য রাখেন,জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি হারুন অর রশিদ খান হাসান।
জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন ভূইয়া সাফী
ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য,সাংবাদিক শেখ মোঃ এনামুল হক।
জেলা বিএনপির সহ–দফতর সম্পাদক এম দুলাল উদ্দিন আহমেদ।
ওলামা দলের যুগ্ম আহ্বায়ক লতিকুল ইসলাম লেলিন,শরিফ উদ্দিন জামিল,হাফেজ জুবায়ের হোসেন জুয়েল,এ্যাড. কুদরত প্রমুখ।
মাহফিলে জেলা ওলামা দল,উপজেলা ওলামা দলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা–কর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দেশবাসীর কাছেও দোয়া প্রার্থনা করেন।