মোঃ মাহবুব আলম।
স্টাফ রিপোর্টার।
উদ্বোধন করলেন নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন।
নরসিংদী জেলার বেলাব উপজেলার চর উজিলাব ইউনিয়ন পরিষদে সেবা গ্রহীতাদের জন্য নির্মিত সেট (বসার স্থান) এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) বিকেলে এই সেট নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইন।
উদ্বোধন শেষে জেলা প্রশাসক বলেন,চর উজিলাব ইউনিয়ন পরিষদটি নতুন হওয়ায় এখানকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ এখনও চলমান। সেবা গ্রহীতাদের জন্য টিন সেট মসজিদ নির্মাণ,ইউনিয়ন পরিষদের চারপাশে দেয়াল নির্মাণসহ আরও বেশ কিছু কাজ দ্রুত সম্পন্ন করা হবে। পাশাপাশি প্রতি সপ্তাহে দুই দিন ভূমি অফিস খোলা রেখে জনগণকে ভূমি সেবা দেওয়ার ব্যবস্থা করা হবে।
এ সময় তিনি চর উজিলাব ইউনিয়ন পরিষদের স্বাক্ষর বহিতেও স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,মোঃ আব্দুল করিম,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও),বেলাব,নাসির উদ্দিন,ওসি তদন্ত,বেলাব থানা।
সৈয়দ শফিকুল ইসলাম সম্রাট,চেয়ারম্যান, চর উজিলাব ইউনিয়ন পরিষদ।ইমরুল হাসান, ইউপি সচিব।
আমিনুল হক,সাধারণ সম্পাদক,বেলাব প্রেসক্লাব।
আলী হোসেন,দপ্তর সম্পাদক,বেলাব প্রেসক্লাব।
ইউপি সদস্য মোঃ বাদল মিয়া,ইমাদ মিয়া।
চর উজিলাব ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ
এই সেট নির্মাণের মাধ্যমে ইউনিয়ন পরিষদে আগত সাধারণ মানুষের সেবা গ্রহণ আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে বলে স্থানীয়রা আশা প্রকাশ করেছেন।