স্টাফ রিপোর্টার |দৈনিক বিজনেস প্রতিদিন ২৪.কম।
তারিখ: ১৯ নভেম্বর ২০২৫
নারায়ণগঞ্জে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মহানগর বিএনপি ব্যাপক নির্বাচনী প্রচারণা ও ৩১ দফা ঘোষণার লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালনা করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতে বুধবার বিকেলে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এই গণসংযোগ পরিচালিত হয়।
মিশনপাড়া থেকে শুরু হওয়া এ গণসংযোগ উত্তর চাষাড়া, খানপুর বৌবাজার, নতুন রোড,কিল্লারপুল,বরফকল হয়ে ডিসি বাংলো অতিক্রম করে খানপুর মেট্টোহলে গিয়ে শেষ হয়।
লিফলেট বিতরণ ও প্রচারণা কর্মসূচিতে নেতৃত্ব দেন,
কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি এড.আবুল কালাম,শিল্পপতি আবু জাফর আহমেদ বাবুল,মহানগর যুগ্ম
যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা।
আহ্বায়ক কমিটির সদস্য এড.রফিক আহমেদ,ডা.মজিবুর রহমান।সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা।
সাধারণ সম্পাদক এড.এইচএম আনোয়ার প্রধান
এড.আবু আল ইউসুফ খান টিপু,সদস্য সচিব,মহানগর বিএনপি।
তারা সাধারণ মানুষ, দোকানদার ও পথচারীদের হাতে বিএনপির ৩১ দফা কর্মসূচি তুলে ধরেন এবং আসন্ন নির্বাচনে দলের অবস্থান ব্যাখ্যা করেন।
এছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন।
অংশগ্রহণকারীরা জানান,দেশের চলমান সংকট নিরসনে বিএনপির প্রস্তাবিত ৩১ দফা সংস্কার কর্মসূচি জনগণের কাছে তুলে ধরা এবং আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে ব্যাপক জনসম্পৃক্ততা তৈরি করাই এ প্রচারণার মূল উদ্দেশ্য।