খোকন,বাপসনিউজঃ-
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ২০ নভেম্বর ৬০তম জন্মদিন উপলক্ষে গভীর শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,তারেক রহমান কেবল একটি নাম নয়,তিনি একজন সংগ্রামী নেতা ও জাতীয়তাবাদী চেতনার পথপ্রদর্শক। নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে তার ভূমিকা অনন্য।
তিনি আরও জানান,সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সন্তান হিসেবে তারেক রহমান শৈশব থেকেই আত্মত্যাগ,নেতৃত্ব ও দেশসেবার আদর্শে বেড়ে উঠেছেন।

সেলিম রেজা বলেন,তারেক রহমান BNP কে আধুনিকায়নের পথে এগিয়ে নিয়েছেন। তরুণদের রাজনীতিতে আকৃষ্ট করা, জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত করা এবং প্রযুক্তিনির্ভর আধুনিক বাংলাদেশের স্বপ্ন দেখানোর ক্ষেত্রে তিনি যুগান্তকারী ভূমিকা রেখেছেন।
তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে তিনি বলেন,
আপনি সাহস ও নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত। বাংলাদেশের অগ্রযাত্রায় আপনি আরও অবদান রাখবেন—এই আমাদের প্রত্যাশা।