র্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির জেলা আহ্বায়ক বললেন—যোগ্য প্রার্থী চাই নারায়ণগঞ্জ-৩ আসনে।
১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৩ আসনে তৃণমূলের মনোনয়ন দাবিকে জোরালোভাবে তুলে ধরেছেন জেলা বিএনপির আহ্বায়ক ও দলীয় মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক মামুন মাহমুদ।
বুধবার বিকেলে সিদ্ধিরগঞ্জের ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে আয়োজিত গণসংযোগ ও র্যালি শেষে তিনি বলেন,
তারেক রহমান তৃণমূলের দাবি মূল্যায়ন করবেন—এমন বিশ্বাস আমি সবসময় রেখেছি। তার প্রতি আমার অবিচল আস্থা আছে।
তিনি আরও জানান,আপনাদের আন্দোলন বা মহাসড়কে অবস্থান নেওয়ার হুকুম আমি দেব না। কারণ আমাদের দলের সিদ্ধান্ত গ্রহণকারী যিনি—তিনি পরিস্থিতি দেখছেন এবং সঠিক সিদ্ধান্ত নেবেন।
নেতাকর্মীদের উদ্দেশে অধ্যাপক মামুন মাহমুদ বলেন,
ঐক্যবদ্ধ থাকুন,ধৈর্য ধরুন। ফ্যাসিবাদী সরকারের পতনের জন্য যে রক্ত ঝরেছে,তার প্রতিশোধ অবশ্যই নেওয়া হবে। শেখ হাসিনার বিরুদ্ধে যে ফাঁসির রায় হয়েছে,তা কার্যকর না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন এবং তারা ধানের শীষের পক্ষে স্লোগানে মিছিল মুখর করে তোলেন।